শুক্রবার | ১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ জনের কারাদণ্ড-অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার

গ্রাহকদের হয়রানি দূর করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর- ১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ জনকে কারাদণ্ড এবং আরও ৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ৩ জনের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ১. নিত্য চন্দ্র সেন (৪০), তার বাবার নাম মৃত তরণী কান্ত, নর্দা, বসুন্ধরা, ঢাকা। ২. মোহাম্মদ শামীম (৪৬), তার বাবার নাম মোহাম্মদ আরব আলী। ৩.আবজালুল হাসান (৫৬), তার বাবার নাম মো. হাসান আলী, ১৬৫/২, মাদারটেক, বাসাবো, ঢাকা। অর্থদণ্ডপ্রাপ্তদের অর্থ প্রদানের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

/এমএইচআর

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD