শনিবার | ১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩

হামের প্রাদুর্ভাব: আরও ৩ প্রাণহানি, মৃত্যু দাঁড়াল ৭৫০-এ

স্টাফ রিপোর্টার

হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৫০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের উপসর্গ নিয়ে ৬৫৭ জন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৩২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৯ হাজার ২৩৪ জন।

/এমএন

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD