শুক্রবার | ১৭ জুলাই, ২০২৬ | ২ শ্রাবণ, ১৪৩৩

জুলাইকে পুঁজি করে রাজনীতির অপব্যবহারকারীদের ছাড় নয়: আনিসুর রহমান খোকন

স্টাফ রিপোর্টার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন বলেছেন, জুলাইকে পুঁজি করে যারা রাজনীতি করছেন, তারা যদি এ ঘটনার অপব্যবহার করেন, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে মাদারীপুরের কালকিনিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান খোকন বলেন, ‘যারা দেশকে ভালোবেসে দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি সারাজীবন সম্মান জানাতে চাই। তাদের পরিবারের পাশে থাকতে চাই। আবু সাঈদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, জুলাইকে কখনো বিতর্কিত করা যাবে না। যারা জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করবে, তাদের ছাড় দেওয়া হবে না।’

আরও পড়ুন: আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন

তিনি আরও বলেন, ‘যারা জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদমুক্ত করতে ভূমিকা রেখেছেন, তাদের অবদান কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না। তাদের রক্তের মূল্য সারাজীবনই স্মরণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের অভিভাবক হিসেবে স্বীকৃতি দিয়েছেন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উর আরেফিন। এ সময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল বেপারী, সাধারণ সম্পাদক এসএম মাহবুব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় জুলাই বিপ্লবে আনিসুর রহমান খোকনের ভূমিকার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD