বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম রেজাউল করিম।
সভায় সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ,
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান। , কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, কেএম আইনুল হাবিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কালুখালী উপজেলাকে মাদক ও বাল্যবিবাহ রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশ থেকে তামাকজাত দ্রব্যের বিক্রয় ও ব্যবহার বন্ধের জন্য সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।









