লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেলেন আরমান হোসেন কিরণ। জ্যেষ্ঠতার ক্রমানুসারে শহর ইউনিটের সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তাঁকে এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মুন্নার (দপ্তরের বিশেষ দায়িত্বে) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভির এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। আজ ২ অক্টোবর থেকে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।









