চুয়াডাঙ্গার দামুড়হুদায় রান্তার ধারে পুকুরে পরে যাওয়া চিপস্ কেনার টাকা তুলতে যেয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কুতুবপুর মাঝেরপাড়ার শফিকুল ইসলামের ছেলে সিয়াম(৩)নিজ বাড়ির পাশের দোকানে চিপস কিনতে যায়।এসময় যাওয়ার পথে তার হাত থেকে রাস্তার ধারের একটি পুকুরের পানিতে ১০ টাকার নোটটি পড়ে যায়। তখন টাকা উঠাতে যেয়ে পানিতে ডুবে সিয়ামের মৃত্যু হয়। পরে পথচারীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।









