পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছেন শাফায়েত হোসেন সবুজ। গতকাল আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তিনি আইন মন্ত্রণালয়ের লেজেস্টিভ (ড্রাফটিং) শাখায় কর্মরত। সঙ্গীতপ্রিয় সবুজ রাজবাড়ী জেলার অত্যন্ত প্রিয় মুখ। তিনি রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে রাজবাড়ীতে শাফায়াত হোসেন সবুজের যথেষ্ট সুনাম রয়েছে। পদোন্নতি পাওয়ায় রাজবাড়ী জেলার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের কল্যাণে কাজ করে যেতে চান শাফায়েত হোসেন সবুজ। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।









