মঙ্গলবার | ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩

বরগুনা

বরগুনায় কলেজের প্রশাসনিক ভবনে তালা, মূল ফটকে অগ্নিসংযোগ, আটক ২

নিজস্ব প্রতিবেদক

বরগুনার পাথরঘাটা কলেজের মূল ফটক এবং প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। পরে একার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছাড়িয়ে দেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাথরঘাটা উপজেলা সাধারন সম্পাদক আহমেদ সুজন। সোমবার দিবাগত রাতের কোন এক সময় এঘটনা ঘটে। পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মো. মোহসিন-উল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তালার ওপর সাদা কাগজে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হরতাল’ লেখা ছিলো। পরে পাথরঘাটা উপজেলা পরিষদের শহীদ মিনারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার টানানো পেয়ে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্র্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খান চিনু (৬৩) এবং কালমেঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জামাল হোসেন (৩৯)।

এ বিষয়ে পাথরঘাটা পৌর ছাত্রদলের সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, পাথরঘাটা কলেজের ফটকে এবং প্রশাসনিক ভবনের গেটে কে বা কারা তালা লাগিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নিতে অধ্যক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের বিক্ষিপ্ত ঘটনাগুলো প্রতিহত করতে প্রত্যেক ইউনিটকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাঠে রয়েছি।

পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মো. মোহসীন-উল কবির বলেন, রাত ১২ টার দিকেও আমি কলেজে ছিলাম। এর পরে বাসায় গেলে রাত ২ টার দিকে কলেজ ছাত্রদলের আহবায়ক রাজীব সরকার আমার রুমের সামনে এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলেন থানার ওসি এসেছেন কথা বলবেন। এর পরে ওসিকে সাথে নিয়ে দেখি কলেজের দুই ঘেটে বড় দুটি নতুন তালা লাগানো। পরে ফেসবুকের একটি ভিডিওতে দেখা গেছে পাঞ্জাবি পরিহিত এবং মুখ গামছা দিয়ে বাধা অবস্থায় এসে গেটে তালা লাগিয়েছেন। সেখান থেকে আমরা চলে আসার পর আনুমানিক রাত ৩ টার দিকে কলেজের মেইন ঘেঁটে তালা লাগিয়ে সেখানে টয়ারে আগুন জ্বালিয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। ধারণা করছি নিষিদ্ধ দলের নেতা কর্মীরা এ কাজ করতে পারে! আজ মঙ্গলবার সকাল থেকে কলেজে ক্লাস চলছে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি এবং কাউকে দেখা যায়নি।

এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যানার টানানোর ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামীলীগের দুই নেতাকে আটক করেছি। আমাদের অভিযান অভ্যাহত আছে। তাছাড়া পাথরঘাটা কলেজের গেটে তালা লাগানোর কথা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তারা অপসারন করেছি। বর্তমানে পাথরঘাটার আইনশৃঙ্খলা স্বাভাকি আছে বলেও জানা তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD