বুধবার | ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

স্বাস্থ্য

অধিকাংশ পিই জানে না ইজিপি টেন্ডারের নিয়ম কানুন!

নিজস্ব প্রতিবেদক

স্টাফ রিপোর্টার: শত শত কোটি টাকা খরচ করে পিই টেন্ডার সংশ্লিষ্টদের বিগত সরকার ট্রেনিং করানোর পরও ৯০ শতাংশ বিধি-বিধান ও ধারা এখনো জানেনা পিই ও সংশ্লিষ্ট স্টাফরা। যার কারণে ৮০ পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট বাইরের ইজিপি এক্সপার্ট ও কনসালটেন্ট এর উপর। তারই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর পাবনা জেলার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চুক্তি বাতিল করা হয় সম্পূর্ণ পিপিআর কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। অভিযোগে উল্লেখ্য করে ঠিকাদার জানান যে – তারা নোয়া পাওয়ার পর পারফরমেন্স সিকিউরিটি জমা প্রদান করেন এবং তারা চুক্তি সম্পন্ন করেন এবং তারপর কার্যাদেশ পান। কার্যাদেশ মোতাবেক মালামাল পৌঁছানোর জন্য অফিসে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার লুৎফর কবির ঠিকাদারকে জানান একটু ধৈর্য ধরেন কয়েকটা দিন পরে মাল পাঠান এখনই পাঠায়েন না কারণ তার উপরে চাপ আছে স্থানীয় নেতৃবৃন্দের। অনেক পত্রপত্রিকায় ব্যাপক প্রচার করেও পাবনার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা স্বাধীনভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না। তাদেরকে বদলি পোস্টিং এর হুমকি দেয়া হয়।
পি ই এবং হোপ জানেনা কি কারণে চুক্তি বাতিল করা যায় এবং কি কারণে যায় না, চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানকে কোনরকম শোকজ না করে সরাসরি চুক্তি বাতিল করে যাহার ইস্যু  নংUHC/Chat/Pabna/NOAl26-27l1177date -18/10/26, এবং কার্যাদেশ এর ইস্যু নং উপ: স্বা:কম:/চাট:/পাবনা/এম এস আর/২০২৬-২৭/১১৮৩ তারিখ -১৮/১০/২৬ যাহা পিপিআর এর বিধি ২৫ এর বিধি৭৩ (২৪) মোতাবেক ধারার পরিপন্থী। ইজিপিতে অভিজ্ঞতার অভাবে পি ই রা এসব ভুল করে থাকে। এসব বিধি-বিধান আজকাল গুগলে সার্চ করেও শিখতে পারে অথবা এ আইকে জিজ্ঞেস করেও শিখতে পারে পি ই এবং হোপরা। অনেক সময় দেখা যায় পি ই ও হোপের কাছে ডকুমেন্ট থাকার পরেও তারা শেখার চেষ্টা করে না এবং এ বিষয়ে অনভিজ্ঞ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD