বৃহস্পতিবার | ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

কালুখালী

কালুখালীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদ্বোধন

শহিদুল ইসলাম

রপ্তানীমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ – এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে সকালে কালুখালী উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা রফিকুল ইসলাম রতন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস,এম রেজাউল করিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর, কৃষি সম্প্রসারন অফিসার নাঈমুর রহমান, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মুনতাসির মাহমুদ,উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম আতিক প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর কালুখালীর পশ্চিম হরিনবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরন করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD