কালুখালী উপজেলার আখরজানী গ্রামের নিজ বাড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পাংশা এবং কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার ২৭ নভেম্বর নিজ বাড়িতে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাদ জোহর। সর্বজন শ্রদ্ধেয় ও অত্যন্ত মানবিক মানুষ হিসেবে পরিচিত আমজাদ হোসেন গত ১৭ই নভেম্বর পাংশার কুড়াপাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৩ নভেম্বর রাত ১ঃ৪৮ মিনিটে ঢাকার শান্তিনগরে অরোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐদিন বাদ আছর আখরজানি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে একই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমজাদ হোসেনের স্ত্রী হামরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মিরা খানম।









