গতকাল মঙ্গলবার ২৬ তারিখে কিশোরগঞ্জে ০৪ মাস ব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি এর পরীক্ষা সম্পন্ন হয়েছে । প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বি এমইটি কর্তৃক পরিচালিত কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি অর্থ মন্ত্রণালয়ের, অর্থ বিভাগের SICIP প্রকল্পের আওতায় এবং অর্থায়নে পরিচালিত । সম্পূর্ণ বিনা খরচে শুধুমাত্র বেকার যুবক ও যুবা মহিলা, অনগ্রসর, এতিম, হতদরিদ্র, ক্ষুদ্র নৃ গোষ্ঠী, আদিবাসী, পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীদের কর্মসংস্থান এবং দেশে-বিদেশে শ্রম বাজারের উপযোগী করণের লক্ষ্যে ০৪ মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী ট্রেড সমূহের পরীক্ষা সম্পূর্ণ করা হয় । এই ট্রেড সমূহের মধ্যে ছিলো অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন, অ্যাডভান্স ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেনইটেন্যান্স -ইআইএম (সি.সি) । এই পরীক্ষা কেন্দ্রে সরজমিনে উপস্থিত ছিলেন নিলুফা আক্তার রুপা সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়,কিশোরগঞ্জ । অধ্যক্ষ জাবেদ রহিম, চিফ ইন্সট্রাক্টর আবু তাহের, চিফ ইন্সট্রাক্টর আজাহার, ইন্সট্রাক্টর মিজানুর রহমান ।









