বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

আদাবরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর আদাবরে মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রিপন ওরফে নিপু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

তিনি জানান, ভোর ৬টার দিকে আদাবর ১৭ নম্বরে রাজু গ্রুপ ও আদাবর ১০ নম্বরের বেলচা মনির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেলচা মনির গ্রুপের সদস্যরা রাজু গ্রুপের সদস্য রাজুর চাচাতো ভাই রিপনকে হাসুয়া দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসি মেহেদী হাসান আরও জানান, নিহত রিপনসহ উভয় গ্রুপই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD