সোমবার | ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

বিদায় নিতে পারে মৌসুমি বায়ু, বৃষ্টিপাত কমার ইঙ্গিত

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে । মৌসুমি বায়ুর বিদায়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

শনিবার (১১ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (১২ অক্টোবর) থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

সোমবার থেকে বুধবার (১৩–১৫ অক্টোবর) পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে বিদায় নিতে পারে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মৌসুমি বৃষ্টির মৌসুমের সমাপ্তি ঘটবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD