সোমবার | ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩
প্রতিকি ছবি

কলাবাগানে ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর কলাবাগানে এক গৃহবধূর মরদেহ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তাসলিমা আক্তার। সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগান ফার্স্ট লেনের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুখ বাধা অবস্থায় ফ্রিজের ভেতর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “এখন আমরা মরদেহটি বাসা থেকে নামাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।”

ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাসলিমা তার স্বামী ও তিন মেয়ে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ঘটনার সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলাবাগান থানা পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD