শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফরিদপুরে ১২০০ কেজি নকল গ্রোজিংক সার জব্দ

স্টাফ রিপোর্টার

ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ১২০০ কেজি নকল গ্রোজিংক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এসব সার ধ্বংস করা হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে নসিমনচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে কৃষকের সাথে প্রতারনা করে আসছিল এ চক্রটি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরকান্দা উপজেলার পুরাপড়া ইউনিয়নের পুরাপড়া বাজারে উপজেলা নির্বাহী মো. দবির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা পুরাপাড়া বাজার সড়কের উপর থাকা একটি নসিমন বোঝাই নকল গ্রোজিংক সার জব্দ করেন। জব্দকৃত নকল গ্রোজিংক সার প্রকাশ্যে জনতার সামনে ধ্বংস করেন এবং নসিমন চালককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

নগরকান্দা কৃষি অফিসার তিলোক কুমার জানান, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের পুরাপড়া বাজারে একটি নসিমন থেকে ১২০০ কেজি নকল গ্রোজিংক সার জব্দ করে প্রকাশ্যেই তা ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি নসিমন থেকে ১২০০ কেজি নকল গ্রোজিংক সার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। নসিমন চালককে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD