শনিবার | ৩ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩

নেত্রকোণায় থেমে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

স্টাফ রিপোর্টার

নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় নারীসহ আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি একটি বিকল ট্রাক সড়কটির ওপর দাঁড়িয়ে ছিল। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনা আসার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা লাগে। এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুজন যাত্রী মারা যান।

নিহতরা হলেন- অটোরিকশার চালক ময়মনসিংহের চরকালীবাড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে মো. জলিল (৪৫) ও নেত্রকোণার কালিয়াকোণা গ্রামের আব্দুল জলিলের ছেলে রুজেল মিয়া (৪৫)।

আহতরা হলেন- জেলার আসদহাটি গ্রামের রেজিয়া আক্তার (৪৪), পসর আলীর ছেলে শহীদ মিয়া (৪৩) ও কালিয়াকোণা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শোভা আক্তার (২২)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD