বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

ফিলিস্তিনের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদি

স্টাফ রিপোর্টার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ফিলিস্তিনের প্রতি তার দেশের সমর্থন অব্যাহত থাকবে। শনিবার নয়াদিল্লিতে আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সে সময় ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন মোদি। খবর দ্য হিন্দুর।

আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিতীয় ভারত-আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। এক বিবৃতিতে বলা হয়, ‘মোদি ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং গাজা শান্তি পরিকল্পনাসহ চলমান শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।’

ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে মোদি ভারত ও আরব বিশ্বের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন, যা দীর্ঘদিন ধরে দুই পক্ষের সম্পর্ককে অনুপ্রাণিত ও শক্তিশালী করে আসছে।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ভবিষ্যতে ভারত-আরব অংশীদারত্বের রূপরেখা তুলে ধরেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতা আরও জোরদারের জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা উভয় পক্ষের মানুষের জন্যই উপকারী হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD