রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অনুদানের ৩৬ কোটি টাকার আধুনিক ওষুধ এলো রামেক হাসপাতালে

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের যুক্তরাষ্ট্রের এফডিএ অনুমোদিত বায়োলজিক ওষুধ অ্যাডালিমুমাব অনুদান দিয়েছে আমেরিকান দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এসব ওষুধ বুঝে পেয়েছেন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ।

কারও ক্ষেত্রে ফার্স্ট-লাইন চিকিৎসায় পর্যাপ্ত সাড়া না পাওয়া গেলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসসহ কয়েক ধরনের অটোইমিউন রোগের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হয়। ওষুধটি বিনামূল্যে পাওয়া যাবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, ওষুধটি আনার উদ্যোগ নেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ। তাকে সহযোগিতা করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ।

এফ এম শামীম আহমেদ বলেন, আমেরিকান দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ আমাদের অনুদান হিসেবে পাওয়া ৯০০ ইনজেকশন দিয়েছে। বৃহস্পতিবার আমরা এটি বুঝে পেয়েছি। এটির বাজারমূল্য অত্যন্ত ব্যয়বহুল। এর একটি প্রি-সিরিঞ্জড ইনজেকশনের দাম প্রায় ৪ লাখ টাকা। এর আগে আমরা অনুদান হিসেবে ইনজেকশন অল্টেপ্লেস পেয়েছিলাম। সেটির মতোই এই ওষুধ ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ ও রিপোর্টিং বজায় রাখা হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডেই এসব বায়োলজিক ইনজেকশন প্রয়োগ করা হবে।

মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ বলেন, আমরা এর আগে ডিরেক্টরি লেপের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখন তারা আমাদের বেশ কিছু ওষুধ দিয়েছিল। সেই সময় তারা ইনজেকশন অল্টেপ্লেস আমাদের দেয়। এরপর আমরা তাদের সঙ্গে আরও যোগাযোগ করি। ফলস্বরূপ তারা আমাদের ৯০০ প্রি-সিরিঞ্জ অ্যাডালিমুমাব ইনজেকশন দেয়। এটি একটি যুগান্তকারী ওষুধ। কোনো রোগীর যখন ফাস্ট লাইন ওষুধ কাজ করে না তখন এই ইনজেকশন প্রয়োগ করা হয়। একজন রোগীর চার থেকে ছয়টি ইনজেকশন ব্যবহার করা লাগতে পারে।

তিনি আরও বলেন, ডিরেক্ট রিলিপের কাছে স্তন ক্যান্সারসহ বেশ কিছু ইনজেকশনের আবেদন করেছি। যেহেতু তারা আমাদের পরপর দুটি ইনজেকশন দিয়েছে। আমরা আশা করি আগামীতে তারা আরও কিছু সহায়তা দেবে। আমি চেষ্টা করে যাচ্ছি যাতে সেগুলো আমরাই পাই।

এদিকে হাসপাতালে চালু হয়েছে আধুনিক ‘পেইন ক্লিনিক’। রামেক হাসপাতালের বহির্বিভাগের রুম নং-১৯৫ এ এটি খোলা হয়েছে। গত ২৪ নভেম্বর নিতুন এই ওয়ার্ডটির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। জটিল ও দীর্ঘমেয়াদি ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য এটি বিশেষায়িত সেবা দেবে।

এখানে কোমর ব্যথা, ফ্রোজেন শোল্ডার, পিএলআইডি, কারপাল টানেল সিন্ড্রোম, ফাইব্রোমায়ালজিয়া, টেনিস এলবো, জয়েন্ট ব্যথা, নিউরোজেনিক ব্যথা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া ও হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা দেওয়া হবে। ক্যানসারজনিত ব্যথার রোগীরাও সেবা পাবেন।

কনজারভেটিভ চিকিৎসার পাশাপাশি এখানে নার্ভ ব্লক, ইপিডুরাল ইনজেকশন, আল্ট্রাসাউন্ড ও ফ্লুরোস্কপি গাইডেড পেইন ম্যানেজমেন্ট, পিআরপি থেরাপি, ওজোন থেরাপি ও রেডিওফ্রিকোয়েন্সির মতো আধুনিক ইন্টারভেনশনাল সেবা পাওয়া যাবে। মূলত অনুদানের ওষুধগুলো এরপর থেকেই প্রদান করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD