আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটেপ্রথমবারের মত বিদেশে অবস্থানরত প্রবাসীবাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদেবেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিতপোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টালভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুক্রবার বেলা সাড়ে১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসীভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৫৯হাজার ৫১০ জন পুরুষ ভোটার এবং ১১ হাজার ১৫০জন নারী ভোটার।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৪ হাজার২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫ জন, কানাডায় ৭ হাজার ৮৭ জন, জাপানে ৬ হাজার ৪৫২জন, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ জন এবং দক্ষিণআফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতচালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানাভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহসাতটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবেস্থগিত ছিল। তবে ইসি আশা করছে আজ পুনরায়সেগুলো চালু হবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্যপ্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, সাত দেশে আজকের মধ্যে নিবন্ধন কার্যক্রম পুনরায়চালুর প্রচেষ্টা চলছে।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিবআখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআইপ্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান সাংবাদিকদের জানান, বুধবাররাত আড়াইটার দিকে দেখা যায়, সৌদি আরবসহসাতটি দেশের প্রবাসী ভোটাররা সঠিকভাবে ঠিকানাইনপুট দিতে পারছেন না। ব্যালট পেপার পৌঁছাতেহলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্টকোডসহ দেওয়া আবশ্যক। অনেকেই ম্যান্ডেটরিফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। তাই নিবন্ধনপ্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এরপরদূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এবং অন্যান্যচ্যানেলের মাধ্যমে সঠিক ঠিকানা পূরণের বিষয়েজানাব।
এ বিষয়ে বুধবার রাতে দেওয়া কমিশনের সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৭ নভেম্বররাত ১২:০১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত১১:৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপেরমাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বেরসকল দেশের জন্য উন্মুক্ত থাকবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতারআহমেদ বলেন, গত ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনেরপর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রত্যেকঅঞ্চলকে পাঁচদিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়েনিবন্ধনের ব্যবস্থা ছিল। তবে পরে সেই সীমাবদ্ধতাতুলে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্তবিশ্বের যেকোন প্রান্ত থেকে যেকোন সময় প্রবাসীরানিবন্ধন করতে পারবেন।
আখতার আহমেদ বলেন, বিদেশে বসবাসরতবাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের ইতিহাসেগুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া নির্বাচন প্রক্রিয়ায় অংশনেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকাভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরেঅবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যওইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়াচালু করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধাপাবেন ।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টালভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশজাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশেভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসীভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেনসেদেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপস্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপডাউনলোড ও ইনস্টল করতে হবে।
ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করেঅ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ওনির্দেশাবলি দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তিনিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।









