মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

রপ্তানি পণ্যে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার শাহজালাল বিমানবন্দরে

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো পণ্যের সঙ্গে থাকা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ সকাল ৯টা ৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর ফটকে রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশি চলাকালীন ডাক বিভাগের মাধ্যমে রপ্তানি করা মালামালের ভেতরে চার হাজার পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা ফ্রান্সের পেরিস শহরে রপ্তানি করার জন্য ডাক বিভাগে বুকিং দেওয়া হয়। পরবর্তী সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD