বুধবার | ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

নির্বাচন ও গণভোটের তথ্যের জন্য ৩৩৩ হেল্পলাইন চালু

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাগরিকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩ চালু হয়েছে। সরকারি প্রোগ্রাম এটুআই এবং নির্বাচন কমিশনের সহযোগিতায় বিশেষ এ সেবা চালু হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো মোবাইল থেকে ৩৩৩ নম্বরে কল করে ৯ চাপলে নির্বাচন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এর মাধ্যমে ভোটাররা ভোট দেয়ার নিয়ম, কেন্দ্রের অবস্থান ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য জানতে পারবেন। এছাড়া প্রবাসী, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের বিশেষ সুবিধা এবং আচরণবিধি সম্পর্কেও এ হেল্পলাইন থেকে সহায়তা পাওয়া যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ও পোস্টাল ভোট অ্যাপ ব্যবহারের নিয়মও এখান থেকে জানা যাবে। গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সেবার মাধ্যমে এরই মধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক সুবিধা নিয়েছেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও নাগরিকবান্ধব করা।

হেল্পলাইনের এ সুবিধা কেবল তথ্য প্রদানেই সীমাবদ্ধ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও গুজব প্রতিরোধেও এটি কাজ করবে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না। জরুরি প্রয়োজনে এখান থেকে পাওয়া তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হবে। একে একটি আগাম সতর্কবার্তা প্রদানের মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ৩৩৩ এর বিশেষ সেবাটি নির্বাচন নিয়ে সব ধরনের বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানো রোধ করতে কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। দেশের সাধারণ মানুষ যেন ঘরে বসেই নির্ভরযোগ্য তথ্য পায়, সে লক্ষ্যেই এটুআই এ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD