শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম হলে তদন্ত হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘তড়িঘড়ি’ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৫ জন শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এ নিয়োগ পরীক্ষায় ব্যাপক জালিয়াতি-অনিয়মের ঘটনা ঘটে। চাকরিপ্রার্থীদের একটি পক্ষ এ নিয়ে আন্দোলনেও নামেন। তাতে পাত্তা না দিয়ে অন্তর্বর্তী সরকার নিয়োগ সম্পন্ন করে।

তবে এ নিয়োগ পরীক্ষায় অনিয়ম হলে তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি যে সহকারী শিক্ষক নিয়োগ করা হয়েছে, তাতে যদি অনিয়ম হয়; কোনো ব্যত্যয় ঘটে, তাহলে তা তদন্ত করা হবে। তদন্তে তেমন কিছু প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের আগে একযোগে ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছিল। এ এমিপওভুক্তিতেও কয়েকশ কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এমপিওভুক্তি হয়ে যায়নি। এটা আমাদের হাতে রয়েছে। এটা রিভিউ করার সুযোগ রয়েছে। আমরা এটা রিভিউ করবো।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD