রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

স্টাফ রিপোর্টার

সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিং, হিরাঝিলসহ আদমজী এলাকায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলো পরিদর্শনে গেছে রাজউক ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)সহ বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার এসব ভবন পরিদর্শন করেন তারা।

পরিদর্শনের সময় তিনটি হেলে পড়া ভবনসহ মোট ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় এবং প্রতিটি ভবনে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ভবনের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য।

 

আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান তমাল জানান, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ফাউন্ডেশন যথেষ্ট শক্তিশালী না থাকায় সয়েল সেটেলমেন্টের কারণে টল্টিং হয়েছে। তবে ভেতরের স্ট্রাকচারে কোনো ফাটল দেখা যায়নি। ভবনগুলো নির্মাণের সময় গভীর পাইলিং করা হয়নি, যার ফলে দুর্বল অংশ হেলে পড়েছে।

রাজউক নারায়ণগঞ্জ জোন-৮-এর অথোরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল বলেন, ‘পরিদর্শনে দেখা গেছে তিনটি ভবন পাশের তিনটি ভবনের ওপর হেলে পড়েছে। তাই মোট ছয়টি ভবন ঝুঁকিপূর্ণ। যতক্ষণ পর্যন্ত নিরাপদ বিবেচিত হবে না, এই ভবনগুলো ব্যবহার করা যাবে না।’

রংগন মন্ডল জানান, মালিক ও বাসিন্দারা ইতোমধ্যে অনেক ভবন খালি করতে শুরু করেছেন। ভবনগুলো খালি হওয়ার পর পুনঃপরীক্ষা ও প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD