রবিবার | ২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়।ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম, বিএনপির কৃষক দলের আহবায়ক মোঃ তসিকুল ইসলাম তসি, মোঃ মতিউর রহমান মতি, বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ বলেন, তাঁর ইশতেহারে সর্বমোট ১৯টি মৌলিক অধিকার ও উন্নয়নমূলক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে—দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, নারীদের নিরাপত্তা ও সম্মান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা নিশ্চিতকরণ, তদবির ও নিয়োগ বাণিজ্য বন্ধকরণ।
এছাড়াও তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা ও যুব সমাজের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, কৃষি আধুনিকীকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পরিবেশ উন্নয়ন, সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, জনগণের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন আসনে রূপান্তর করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD