বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

গাইবান্ধা-নীলফামারীতে পিস্তল ও শুটারগান জব্দ

স্টাফ রিপোর্টার

গাইবান্ধার পলাশবাড়ীতে ও নীলফামারীর জলঢাকায় র‌্যাবের পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একটি অবৈধ বিদেশি পিস্তল একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ও নীলফামারী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়- সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী থানাধীন গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে গড়েয়া ঈদগাহ মাঠের পশ্চিমে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনগত রাত প্রায় পৌনে ১টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল জলঢাকা থানাধীন বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জলঢাকা-ডালিয়া পাকা রাস্তার পূর্ব পাশের একটি বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগের ভেতর থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল জব্দ করা হয়।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য জব্দকৃত শুটারগান ও পিস্তল সংশ্লিষ্ট থানাসমূহে হস্তান্তর করা হয়। সমাজের আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD