বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কক্ষে ঢুকে হামলা, সিএ আহত; আটক ১

মইনুল আবেদিন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর কক্ষে ঢুকে সেলাই রেঞ্জ দিয়ে হামলা চালিয়েছেন এক যুবক। এতে ডিসির সিএ মোঃ জহিরুল ইসলাম আহত হয়েছে। পরে হামলাকারী ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম মোঃ ইব্রাহীম (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার মোঃ ইউনুস দফাদারের ছেলে।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে সরকারি কাজে বরগুনার তালতলী উপজেলায় যান বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার। এ সময় তার কক্ষটি ফাঁকা ছিল। হঠাৎ করে এই ফাঁকা কক্ষে ১৫ ইঞ্চি সাইজের একটি সেলাই রেঞ্জ নিয়ে প্রবেশ করেন ইব্রাহীম। এতে বাধা দেন ডিসির সিএ মোঃ জহিরুল। এতে ক্ষিপ্ত হয়ে সেলাই রেঞ্জ দিয়ে আঘাত করে জহিরুলকে আহত করেন ইব্রাহিম। পরে অফিসে কর্তব্যরত অন্য কর্মীরা ইব্রাহিমকে আটক করে পুলিশ সোপর্দ করেন। আর জহিরুলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
আহত জহিরুল বলেন, “আমি আমার রুমের সামনে ছিলাম। তখন দেখতে পাই- ডিসি স্যারের রুমে একজন লোক ঢুকতেছে। তখন আমি তাকে বাঁধা দেই। তখন ওনার প্যান্টের মধ্যে ১৪/১৫ ইঞ্চি সাইজের একটি সেলাই রেঞ্জ ছিল। ওটা আমি জব্দ করি। তখন উনি সেলাই রেঞ্জ আমার হাত থেকে টেনে নিয়ে আমার উপর হামলা করে।”
ঘটনার সময় ডিসি অফিসে ছিলেন না জানিয়ে তিনি বলেন, “ডিসি স্যার তখন তালতলী উপজেলায় সরকারি কাজে যাচ্ছিলেন।”
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, “একজন ব্যক্তি ডিসি স্যারের রুমে হঠাৎ প্রবেশ করে। তার কাছে একটি সেলাই রেঞ্জ ছিল। কি উদ্দেশ্যে সে আসছে, কেন আসছে, তার আসার উদ্দেশ্য কি- বিষয়টি এখন তদান্তাধীন আছে। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।”
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “অভিযুক্ত আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD