সোনারগাঁওয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে মোগরাপাড়া ইউপির পশ্চিম হাবিবপুর এলাকায় স্থানীয় এলাকাবাসী ও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ নির্বাচনী উঠান বৈঠক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আজহারুল ইসলাম মান্নানকে জয়যুক্ত করার প্রতিস্রুতি দেন।
বিএনপি নেতা মোঃ জিলানীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, হাজী নুরুজ্জামান প্রধান, বিএনপি নেতা খোরশেদ আলম, জয়নাল মিয়া, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন তুষার, আব্দুস ছামাদ, উপজেলা ছাত্রদল নেতা সাফিন আহাম্মেদ, খাজা আহাম্মেদ, রুহুল আমিন, বিশ্বনাথ দত্তসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









