বুধবার | ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার যুবক

স্টাফ রিপোর্টার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় অস্ত্র রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ক্যাপ্টেন জানে আলম সাদিফ (৪০ বীর)-এর নেতৃত্বে যৌথ বাহিনী শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে শাবরুল বাগিনা পাড়া গ্রামের বাসিন্দা মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৫)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম বিদেশি পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আতিকুর রহমান মনসুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রটি কীভাবে তার কাছে এসেছে সে বিষয়ে নানা তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এসব তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।

যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক তৎপরতা রোধে নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী বা অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অস্ত্রটি কোথা থেকে এবং কীভাবে এসেছে, তা শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য শাজাহানপুর থানা পুলিশের কাছে আসামিকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বগুড়ার শাহজাহাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা তৌহিদুল ইসলাম তৌহিদ আমার দেশকে বলেন, সেনাবাহিনীর হাতে অস্ত্র ও গুলিসহ আটক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।প্রচলিত অস্ত্র আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD