বুধবার | ৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩

রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিতে হবে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নানামুখী পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনায় পেশাজীবী ও বিশিষ্টজনদের কাছে বিএনপির আগামী দিনের ভাবনা তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্য নীতি ও আইনকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘আগামীর রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইন অগ্রাধিকার পাবে। অতীতে অনেককে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে। তাই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। নতুন বাংলাদেশ গড়তে দেশের পেশাজীবী ও বিশিষ্টজনদেরও এগিয়ে আসতে হবে।’

এ সময় রাষ্ট্র পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। সবসময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত হবে তা নয়। এ কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি যানজট কমাতে হবে। আগামীর সরকারের জন্য এটি হবে একটি বড় কাজ। কারণ প্রতিদিন আমাদের যে অর্থ, সময় ও শ্রম এই যানজটের কারণে নষ্ট হচ্ছে, সে কারণে আমরা প্রতিদিন পিছিয়ে যাচ্ছি। এ অবস্থার পরিবর্তন করতে হবে।

আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থেকে নয়, সত্যিকার অর্থে আগুনে পোড়া রাজনৈতিক দল হলো বিএনপি। আমাদের স্বপ্ন দেখাতে হবে, অন্যথায় এগিয়ে যাওয়া যাবে না। সে স্বপ্ন দেখাবেন তারেক রহমান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD