দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এর মধ্যে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়ংকর রক্তক্ষয়ী নির্বাচন উপহার দেবে ড. মুহাম্মদ ইউনূস। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরেন। এতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে পদত্যাগের দাবি তুলে ধরেন।
এছাড়া, ফ্যাসিবাদের প্রত্যক্ষ দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, আওয়ামী লীগ ও ১৪ দলের কোনো নেতাকর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে পরিপত্রের মাধ্যমে পদক্ষেপ নেয়ার দাবি জানান।









