বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্র, মানবাধিকার এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD