বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

জামায়াত আমির

আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক সাগর রক্তের বিনিময়ে জুলাই না হলে, আজ আমরা এখানে এসে কথা বলতে পারতাম না। তাই আমরা চাঁদা নেব না আর কাউকে চাঁদা নিতে দেব না। নিজেরা দুর্নীতি করব না আর কাউকে দুর্নীতি করতেও দেব না।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিন ঢাকা হতে পঞ্চগড়ে আসেন। সেখানে জনসভা শেষে তিনি দিনাজপুর বড়ময়দানের জনসভায় যোগ দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলবো। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ধর্মে ধর্মে সংঘাত হবে না। বাংলাদেশের টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করা হবে না। যারা টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করেছে, তাদের ফিরিয়ে এনে বিচার করা হবে।

তিনি বলেন, সারা বাংলাদেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ যোগান দেয় দিনাজপুর। এই দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচুর জন্য লিচুর জন্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে। দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে।

জামায়াত আমির আরো বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি নারীদের ব্যাপারে বলেন, তারা মায়ের জাতি। আমরা তাদের জন্য একসাথে বাড়ীতে ও চাকরিতে নিরাপদ পরিবেশ তৈরি গড়ে তুলবো। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। একটি আলোকিত বাংলাদেশ গড়তে চাই। টাকা দিয়ে যাতে বিচার কেনা না যায় সেই ব্যবস্থা করবো।

তিনি বলেন, আমরা বাংলাদেশ গড়তে চাই যেখানে অস্ত্রের ঝনঝনানি থাকবে না। মানুষ নিরাপদে চলাচল করবে। আমিরে জামায়াত বলেন, আমরা গণভোটে ‘হ্যাঁ’ বলবো।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় আসতে পারলে দিনাজপুরে আলু ও লিচুর জন্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অন্যান্যের মধ্যে বক্তক্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এনসিপির মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, দিনাজপুর ১ আসনে জামায়াতের প্রার্থী মতিউর রহমান, দিনাজপুর ২ আসনের প্রার্থী অধ্যক্ষ আফজালুল আনাম, দিনাজপুর ৩ সদর আসনের প্রার্থী মাইনুল আলম, দিনাজপুর ৪ আসনের প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা, দিনাজপুর ৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির ডা. আব্দুল আহাদ ও দিনাজপুর ৬ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম।

সমাবেশে ১০ দলীয় ঐক্যে নেতৃবৃন্দসহ দিনাজপুর জেলা ১৩টি উপজেলা হতে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD