বৃহস্পতিবার | ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

ভারতকে হারিয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার রাতে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। পরের রাতেই সেই হারের সুখবর হামজারা পেয়েছে র‌্যাঙ্কিংয়ে।

বুধবার রাতে হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়েছে ৩ ধাপ। ১৮৩ থেকে হামজাদের দল এখন ১৮০ নম্বরে।

‎‎গত ৯ বছরের মধ্যে র‌্যাঙ্কিংয়ে এটি বাংলাদেশের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭ নম্বরে ছিল বাংলাদেশ।

ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, বর্তমানে পয়েন্ট ৯১১।‎ ‎বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট কমেছে ১৮। হামজা দের কাছে হেরে ভারত ১৩৬ থেকে নেমে ১৪২ নম্বরে।

অবস্থানের কোনো পরিবর্তন হয়নি শীর্ষ চার দেশ স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডের। দুই ধাপ এগিয়ে ৭ থেকে ৫ নম্বরে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD