শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

সুপার ওভারে বাংলাদেশকে হারালো পাকিস্তান

স্টাফ রিপোর্টার

রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের সাথে সুপার ওভারের নাটকীয় ম্যাচে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান শাহিনস।

 

রবিবার দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে শেষ ওভারে শেষ বলে দরকার ছিল ২ রানের। তবে ১ রান নেওয়া ম্যাচ সুপার ওভারে গড়ায়।

 

এদিন বাংলাদেশ ১২৬ রানের লক্ষ্যে নিয়ে ব্যাট করতে নামে। ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল। এরপর অবিশ্বাস্যকিছুই করলেন রিপন মণ্ডল। পাকিস্তান শাহিনসের ইনিংসে বল হাতে ৩ উইকেট নেওয়া পেসার ব্যাট হাতেও খেললেন ১১ রানের ইনিংস। আরেক পেসার আবদুল গাফফারও (১৬*) সাহায্যের হাত বাড়ালেন। ১৯তম ওভারে ২০ রান তুললেও অবশ্য শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে পারেননি তারা। তবে শেষ বলে ১ রান নিয়ে ম্যাচটা টাই করে সুপার ওভারে নিয়ে যায়।

পরে সুপার ওভারে ব্যাট করতে নেমে ৬ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে, ব্যাট করতে নেমে পাকিস্তান শাহিনস সহজেই জয় তুলে নিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD