শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

পরপর দুদিন পদত্যাগ বিসিবির দুই পরিচালকের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। রেকর্ড ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার ১১০ দিনের মাথায় তিনি পদত্যাগ করলেন।

কিংবদন্তি হকি খেলোয়াড় আব্দুস সাদেকের সন্তান ইশতিয়াক সাদেক প্রথমে খেলোয়াড়, পরবর্তীতে ক্রীড়া সংগঠক পরিচয়ে পরিচিত হয়েছেন। সোনারগাঁ ক্রিকেটার্স, ধানমন্ডি ক্লাবসহ বেশ কিছু ক্রিকেট ক্লাবে সাংগঠনিক দক্ষতা দেখানোর পর বিপিএলের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স পরিচালিত হচ্ছে তার নেতৃত্বে। বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের সিইও।

বিসিবির কর্মকান্ডে পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ইশতিয়াক সাদেক।

একদিন আগে বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীম বিসিবির অডিট কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। সেই রেশ কাটতে না কাটতে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন ইশতিয়াক সাদেক।

shamim bcb

মুখলেসুর রহমান শামীম। ছবি: সংগৃহীত

ক্রিকবাজকে পদত্যাগের করার কারণ নিয়ে ইশতিয়াক সাদেক উল্লেখ করেছেন, ‘এটা সত্য, যে আমি পদত্যাগ করছি। আমার পরিবার এবং ব্যক্তিগত দায়িত্বের কারণে গেম ডেভালপমেন্টকে ত্বরান্বিত করার জন্য আমি প্রয়োজনীয় চেষ্টা করতে পারছিলাম না। পদের প্রতি ন্যায়বিচার করতে পারছিলাম না বলে আমার ব্যক্তিগত অনুশোচনা হচ্ছিল। সেই কারণেই আমি পদত্যাগ করেছি। কোনো ভুল বোঝাবুঝি, কিংবা এই বোর্ডের কারো সঙ্গে সম্পর্কের অবনতি, অথবা অনুভূতি বা অভিযোগের কারণে আমি দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছি, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার সঙ্গে যারা ছিলেন তারা প্রত্যেকেই যথাসাধ্য চেষ্টা করেছেন।’

তার পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবে গৃহীত হয়নি। ইশতিয়াক সাদেককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তা জানিয়েছেন বিসিবি সভাপতি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD