বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

আগামী ২ মাস পেট্রোল-অকটনের সংকট হবে না: জ্বালানি বিভাগের মুখপাত্র

স্টাফ রিপোর্টার

আগামী ২ মাস অন্তত পেট্রোল ও অকটনের সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, ১ লাখ ৪৩ হাজার ১৪৩ টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার ১১২ মেট্রিক টন পেট্রোল মজুত রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দেন।

মানুষের মধ্যে মজুতের যে প্রবণতা তৈরি হয়েছে, সেটা ধীরে ধীরে কমে যাবে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী জানান, ফুয়েলপাস পাইলটিং হিসেবে রাজধানীর সোনার বাংলা, ট্রাস্ট ফিলিং স্টেশনে চালুর প্রক্রিয়া চলছে। মোটরসাইকেলকে ফোকাস করে এটি করা হচ্ছে।

জ্বালানি বিভাগের এ মুখপাত্র জানালেন, ফুয়েলপাসের জন্য দুইটি ফিলিং স্টেশনে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি গ্রাহক রেজিস্ট্রেশন করেছে।

এদিকে, অফিস সময় ও মার্কেট বন্ধের সময় ১ ঘণ্টা করে কমানোয় ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া শুরু হয়েছে বলে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD