শুক্রবার | ২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারা দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এ বছর বিশ্ববিদ্যালয়টির ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন।

এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪ লাখ ৭৫ হাজার ৪৩২ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছিলেন জানিয়ে উপাচার্য আমানুল্লাহ বলেন, ‘যার মধ্যে আবেদন নিশ্চয়ন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। এছাড়া ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রবেশপত্র ইস্যু করা হয়েছে মোট ৪ লাখ ৩৩ হাজার ৫১৯ জন পরীক্ষার্থীর।’

তিনি জানান, এই পরীক্ষায় সারা দেশে মোট ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হবে।

সরকারি কলেজগুলোর ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন এবং বেসরকারি কলেজের ১ লাখ ৮২ লাখ ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে মোট ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানান উপাচার্য। তিনি বলেন এসব কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি, বরিশালে ১০টি, সিলেটে ৯টি এবং ময়মনসিংহে ৩টি কেন্দ্র আছে।

ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এমসিকিউ পদ্ধতিতে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় মানবিক ইউনিটের জন্য প্রশ্নপত্রের A ও B সেট, বিজ্ঞান ইউনিটের জন্য C ও D সেট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য E ও F সেট নির্ধারিত হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD