বৃহস্পতিবার | ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

জুলাই আন্দোলনের ৫৯টি মামলা তদন্ত করছে ডিবি

স্টাফ রিপোর্টার

জুলাই-আগষ্ট আন্দোলন সংশ্লিষ্ট ৫৯টি মামলা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ মামলাগুলোতে অধিকসংখ্যক আসামী হওয়ায় তাদের অবস্থান এবং ভূমিকা নিয়ে বিশ্লেষণ করছে সংস্থাটি। পাশাপাশি, ফরেনসিক তথ্য-প্রমাণ যাচাই করে ধাপে ধাপে মামলাগুলোর তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই মামলার অগ্রগতি বিষয়ে গমন তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা ডিবিতে ৫৯টি মামলা তদন্ত করছি। প্রতিটি মামলায় আসামির সংখ্যা অনেক। আসামিদের অবস্থান শনাক্ত করা এবং কার কি অবস্থান ছিলো সেগুলো দেখার বিষয় আছে, ফরেনসিকের বিষয় আছে। আমরা সব কিছু নিয়ে ধাপে ধাপে কাজ করছি। এই আন্দোলনের প্রায় ৪০ জিবি ডাটা আছে। আমরা অত্যন্ত সিরিয়াসের সঙ্গে মামলাগুলো নিয়ে কাজ করছি। আমরা আইনের ভিতরে থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রতিবেদন দিবো।

তিনি আরও বলেন, এ মামলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে বৃহৎ প্রচারে একটা মনিটরিং সেল আছে। ১৫ দিন পরপরই মামলাগুলো নিয়ে আলোচনা হয়। পুলিশ সদরদপ্তরেও মনিটরিং সেল আছে। সেখানেও মামলাগুলো যাচাই-বাছাই চলে। কেউ যদি ভিন্ন উদ্দেশ্য নিয়ে মামলা করে থাকে। আমরা তাতে সায় দেব না। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে একমাত্র দোষী ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।

‎তিনি আরও বলেন, মামলা তদন্তে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এতো মামলা সেগুলো বিশ্লেষণের বিষয় আছে। আবার আসামির সংখ্যা অনেক। আবার একেক ঘটনায় একেক রকম আসামি করা হয়েছে। সব জিনিসগুলো যাচাই বাছাই করতে হচ্ছে। সঠিক জিনিসটা যেনো মামলায় উঠে আসে আমরা সেদিক খেয়াল রেখে তদন্ত কাজ পরিচালনা করছি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD