মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করাসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ষোলশহর ২ নম্বর গেট সংলগ্ন মোড়ে অবস্থান নেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও স্লোগান দেন। শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা পেছানোর দাবি জানানো হলেও তা উপেক্ষা করে গত সোমবার পরীক্ষা নেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো পরীক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান ৩টি দাবি হলো:

১. বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা।

৩. বৃষ্টির পানিতে যেসব শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট বা হারিয়ে গেছে, শিক্ষা বোর্ড থেকে দ্রুততম সময়ে তাদের বিকল্প কাগজপত্র সরবরাহ করা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, হাঁটু থেকে কোমর সমান পানি ভেঙে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকের ক্যালকুলেটর ও জরুরি কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গেছে।

এছাড়া সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, কোনো নির্দিষ্ট এলাকার শিক্ষার্থীদের ওপর এমন বৈষম্যমূলক ও অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হয়নি।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ার পর যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD