মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

তেঁতুলিয়ায় মাদকসহ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৬টায় উপজেলার ভজনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন— উপজেলার ভজনপুর গ্রামের বাসিন্দা কৈলাস চন্দ্র সাহা ওরফে সতিশ ওরফে কলেজ। তিনি প্রফুল্ল চন্দ্র সাহার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কৈলাস চন্দ্র সাহার নিজ বাসাবাড়ির শয়নকক্ষ থেকে ২৮০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে বাড়ির পশ্চিম পাশে থাকা একটি পুরোনো টিনশেড ঘরের খড়ির মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় আরও ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় পঞ্চগড়ের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় পঞ্চগড়ের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দ করা আলামত আইনানুগভাবে সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলার কোথাও মাদক কারবারের সুযোগ দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD