মঙ্গলবার( ১৪ জুলাই) দিনব্যাপী কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রোগীদের উন্নত মানের বেড প্রদান উদ্বোধন, এবং পরে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন রোগীর সেবা প্রদান, সুযোগ -সুবিধা ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে খোঁজ নেন । প্রজনন ও নিরাপদ মাতৃত্বের বিষয়ে বিশেষ নজর প্রদানের নির্দেশনা প্রদান করেন। ডেঙ্গু প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকতে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সেবায় বিশেষ সুবিধা দিতে নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আফরোজা পারভীন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উ্ম্মন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সামস্ সাদাত মাহমুদ উল্লাহ, অফিসার ইনচার্জ মোস্তফা কামাল , গাইনি কনসালটেন্ট ডাঃ নাহিদা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা অফিসার বুশরা বিনতে জাফর প্রমুখ।
এছাড়াও তিনি কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালুখালী থানা, রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও খেলাধুলা সামগ্রী প্রদান, উপজেলার নৃ-গোষ্টীদের মধ্যে বাইসাইকেল প্রদান, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস পরিদর্শন, ও বৃক্ষ রোপণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ করেন।









