সোমবার | ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

নোয়াখালীতে নিখোঁজের দু‘দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবুল হোসেন একলাশপুর ইউনিয়নের মৃত বাবুলের ছেলে।

পুলিশ জানায়, আবুল হোসেনের ভাইয়েরা প্রবাসে থাকেন এবং তিনি বেকার ছিলেন। শুক্রবার রাতে বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, আবুল হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। দুই দিন পানিতে থাকায় মরদেহ ফুলে গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএসটি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD