বুধবার | ২৭ মে, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পদ্মা ও যমুনা সেতু দিয়ে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে

স্টাফ রিপোর্টার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটিএ কন্ট্রোলরুম পরিদর্শন করেছেন। এ সময় তিনি যমুনা ও পদ্মা সেতুর কিছু লাইভ ফুটেজ দেখেন। সেতুমন্ত্রী মন্তব্য করেন, সেতু দিয়ে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে।

বুধবার ঈদুল আযহায় ঈদযাত্রা উপলক্ষে এক বিবৃতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের যাতায়াতব্যবস্থা সহজ ও আধুনিক করতে নিরলসভাবে কাজ করছেন।

এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং প্রতিমন্ত্রী জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছেন।

এদিকে, সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি মানুষের ঈদযাত্রা নিরাপদ করার লক্ষ্যে পদ্মা সেতু টোলপ্লাজা পরিদর্শন করেন।

সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৬০২ যানবাহন পারাপার করেছে। টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।

যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ২৩৯ যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৩ কোটি ৮২ লক্ষ ৯৭ হাজার ৫০ টাকা।

গত বছরের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এ বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজট পরিলক্ষিত হয়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, অর্জনের পেছনে যাদের নিরবচ্ছিন্ন পরিশ্রম ও নিষ্ঠা রয়েছে, তাদের মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সেতুসচিবের নেতৃত্ব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের পেশাদারিত্ব, টোল আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসার দাবিদার।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD