বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

ফরিদপুর

ফরিদপুর ৩ সদর আসনের ‌ সনাতন ধর্মালম্বীদের সাথে একে আজাদের শারদীয় শুভেচ্ছা অনুষ্ঠিত 

আশরাফ উদ্দিন তারা

ফরিদপুর ৩ সদর আসনের ‌ সনাতন ধর্মালম্বীদের সাথে
ফরিদপুর সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ‌ একে আজাদের শারদীয় শুভেচ্ছা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার রাতে ‌ তার ঝিলটুলির বাসভবনে ‌ উক্ত শুভেচ্ছা অনুষ্ঠান ‌ এর আয়োজন করা হয়।
পূজা উদযাপন পরিষদের ‌ সাধারণ সম্পাদক ‌ বিধান সাহার  সভাপতিত্বে ‌ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‌ ফরিদপুর সদর ৩ আসনের সাবেক ‌ সংসদ সদস্য বিশিষ্ট সমাজসেবক এ কে আজাদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‌ শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ ‌ স্বামী সুরবরানন্দ, শ্রীধাম শ্রী অঙ্গনের ‌ প্রধান সেবাইত মানস বন্ধু ব্রহ্মচারী, ইসকনের অধ্যক্ষ ‌ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের ‌ সিনিয়র সহ-সভাপতি ‌ ও রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ রমা সাহা, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকেশ সাহা, সহ-সভাপতি ননীগোপাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ‌ অজয় কুমার রায় সদর উপজেলা পূজা কমিটির সভাপতি  সিতাংশু মিত্র কিংকর,
পৌর  পূজা উদযাপন কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, শোভারামপুর সার্বজনীন পূজা কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, অধ্যাপক রবীন্দ্রনাথ রায়, আব্দুল বাতেন সভা পরিচালনা করেন ‌ ‌ আনন্দ সাহা।  অনুষ্ঠানে বক্তারা ‌ শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ‌ সাবেক সংসদ সদস্য একে আজাদের ‌ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
বক্তারা বলেন ‌ ফরিদপুর সাম্প্রদায়িক  সম্প্রীতির ‌ ‌ চমৎকার একটি শহর ‌।
এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারছে। বক্তারা বলেন ‌ এ বছর ফরিদপুর সদর উপজেলায় ‌ ১৯৮ টি দুর্গা প্রতিমা স্থাপিত হচ্ছে ‌।
 দুর্গাপূজা যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অন্যদিকে ‌ প্রধান অতিথির ভাষণে ‌ একে আজাদ ‌ বলেন ‌ আপনারা বিগত দিনে যে ভালোবাসা দিয়ে‌ আমাকে ‌ সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন এজন্য আমি আপনাদের কাছে ‌ কৃতজ্ঞ।
আপনারা শান্তিপূর্ণভাবে ‌ নির্ভয় নির্বিঘ্নে  দুর্গাপূজা পালন করুন দুর্গাপূজা পালনে ‌কোনরকম সমস্যা হবে না ‌ বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া আগামী দিনে তার হাতকে ‌শক্তিশালী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি ‌ আহ্বান জানান। এ সময় বিভিন্ন পূজা মন্দিরের ‌ কর্মকর্তাবৃন্দ ‌‌ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‌।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD