শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

মাদারীপুরে ক্যাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

স্টাফ রিপোর্টার

মাদারীপুরের শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের যাত্রী শিশু ও চাচি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ঝিনাইরগেট এলাকায় এ দুর্ঘটনাও ঘটে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নিজবাড়ি শিবচরের মাদবরকান্দি থেকে পাশে কাদিরপুর গ্রামের আত্মীয়ের বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ইজিবাইকযোগে যাচ্ছিল ৯ বছরের শিশু আয়েশা ও তার পরিবারের সদস্যরা। মাঝপথে ঝিনাইরগেট এলাকায় আসলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তার মারা যান। এই ঘটনায় আহত হয় আরো চারজন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD