সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজধানীতে জাল টাকা তৈরির সরঞ্জাম ও জাল টাকাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ জিসান আলম (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর বারেক মোল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার মিরপুর থানাধীন ৬০ ফিট রোডে বারেক মোল্লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিসান আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা জালনোটের মধ্যে ৫০টি এক হাজার টাকার, ৫৭টি পাঁচশ টাকার, ৩৬টি দুইশ টাকার, ৪৪টি একশ টাকার মোট ৯০ হাজার একশ টাকার নোট রয়েছে।

গ্রেফতার জিসানের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD