সোমবার | ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগাতে অনুরোধ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

প্রতি বর্ষায় সারাদেশের শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত জায়গায় একটি নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে সারাদেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে সৌদি আরবে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিমগাছের চারারোপণের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আরাফাতের ময়দানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিমগাছগুলোকে সেখানকার মানুষ ‘জিয়া ট্রি’ নামে চেনে। বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের গাছ লাগানোর উৎসাহ দিতে শিক্ষকদের প্রতি তাগিদ দেন তারেক রহমান।

এর আগে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিরক্ষায় বিএনসিসির ভূমিকা তাৎপর্যপূর্ণ। তাই জেলা-উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।

বিএনসিসির প্রশিক্ষণ কার্যক্রম যুগোপযোগী করতে সরকার যথাযথ বিনিয়োগের ব্যবস্থা করবে বলেও জানান তারেক রহমান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD