চার বেকার তরুণ মাজহারুল ইসলাম অপু, সাইফুল ইসলাম সম্রাট, রাহাত আলী ও তানজীর আহমেদ মানিক বছরে ১ লাখ টাকা লিজে পুকুর নিয়ে প্রায় ৪ লাখ টাকা বিনিয়োগ করে শুরু করেছিলেন মাছ চাষ। রুই, কাতলা, পাঙাশ, সিলভার কার্পসহ ৭-৮ প্রজাতির মাছ ছিল পুকুরে। আর কিছুদিন পরই মাছ বিক্রি করে লাভের মুখ দেখার কথা ছিল তাদের। কিন্তু সেই স্বপ্নে হানা দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে মারা গেছে আনুমানিক ৯০ মণ মাছ।
চার তরুণ উদ্যোক্তাদের দাবি, এতে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুধু মাছ নয় বিষ দিয়ে যেন তাদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নটাকেও মেরে ফেলা হয়েছে।
ঘটনাটি শৈলকুপার রামজয়পুর গ্রামের।









