রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে আয়োজিত বিদ্যুৎচালিত (ইভি) গাড়ির এক প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকাল ১০ টায় এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
প্রদর্শনীতে বিভিন্ন ধরনের আধুনিক যানবাহন অংশ নেয়। ইলেকট্রিক চার্জে চালিত কাভার্ড ভ্যান, প্রাইভেট কার ও মোটরসাইকেলও প্রদর্শন করা হয়। এসময় প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে কাভার্ড ভ্যান ও প্রাইভেট কার চালিয়ে দেখেন। পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
প্রদর্শনী শেষে প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি খালখনন কর্মসূচি পরিদর্শন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়া বিকেলে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।









